১৮৮৯ সালের ১৪ই নভেম্বর জন্মগ্রহন করেছিলেন জহরলাল নেহেরু। মঙ্গলবার মালদা জেলা জুড়ে পালিত হল জহরলাল নেহেরুর জন্ম জয়ন্তী উপলক্ষে শিশু দিবস। আজ কালিয়াচক থানার বাবুরহাট প্রাথমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হয় দিনটি। আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি আশিস কুণ্ডু, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তানিয়া রহমাত সহ স্থানীয় বিশিষ্ট ব্যাক্তিবর্গরা। এদিনের অনুষ্ঠানে জহরলাল নেহেরুর প্রতিকৃতিতে মাল্যদান করে তার প্রতি স্রদ্ধা জ্ঞাপন করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের খুদে পড়ুয়ারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালন করে।
মালদা